1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটভাটায় - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটভাটায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। মাটি ব্যবস্থাপনা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় অর্ধযুগ ধরেই কাজটি করে চলেছেন উপজেলার বিভিন্নস্থানে অবস্থিত একাধিক ইটভাটা।
উপজেলার বলরামপুর গ্রামে অবস্থিত একটি ইটভাটার পাশ্ববর্তী কৃষিজমি ও লোকালয় থাকা স্থানীয় কৃষকরা সেখানে ভাটা স্থাপনে আপত্তি জানায়। তাদের আপত্তি উপেক্ষা করে নির্মাণ করা হয় ইটভাটা।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা শামছুর রহমানসহ কয়েকজন বলেন, প্রথম থেকেই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তারা ভাটা নির্মাণে বাধা দিয়েছিলেন। কিন্তু প্রভাবশালীরা পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে ভাটা নির্মাণ করেন। ভাটার চুল্লি জ্বালানো হলে আশপাশের মাটি গরম হয়ে যায়। চিমনি দিয়ে ধোঁয়ার সঙ্গে ছাই বেরিয়ে ছড়িয়ে পড়ে। ভাটা নির্মাণের পর থেকে এ অঞ্চলের জমিতে ফসল উৎপাদন হৃাস পেয়েছে। ফলে এখনকার কৃষকের জীবিকার তাগিদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্থানান্তর হয়েছে।
এছাড়া ২০১৭ সালে কপোতাক্ষ খনন প্রকল্প শেষ হবার পর থেকেই ভাটাটি বেড়িবাঁধের মাটি কেটে ভাটায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ দেওয়া হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি ।
সোমবার (২২ডিসেম্বর) সরেজমিনে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলরাম গ্রামে গিয়ে দেখা যায়, কপোতাক্ষ পাড়ে একটি এস্কাভেটর দিয়ে কাটা হচ্ছে বেড়িবাঁধের মাটি। অন্য একটি এস্কাভেটর দিয়ে তা আবার সরিয়ে দেওয়া হচ্ছে। নদী পাড়ে ঘুরে দেখাযায়, ক্রমাগত মাটি কাটার ফলে বিশাল আকৃতির বেড়িবাঁধ নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে।
ঘটনাস্থলে অবস্থানকারী ঐ ভাটার ব্যবসায়ীক শরিক হাজ্বী আব্দুর রহমান বেড়িবাঁধের মাটি কাটার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, বেড়িবাঁধ সংলগ্ন জমির মালিক ও স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠান ভাটার কাছে বেড়িঁবাধের মাটি বিক্রয় করেছে। আমরা তাদের নিকট থেকে মাটি কিনছি।
এবিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। ভাটা কতৃপক্ষকে কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd