1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ট্রাম্পের নিরাপত্তায় সশস্ত্র রোবট কুকুর! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ট্রাম্পের নিরাপত্তায় সশস্ত্র রোবট কুকুর!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্টে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ট্রাম্পই নন, তার পরিবারের সদস্য এবং রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ট্রাম্পের শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও কেউ কেউ সেখানে অবস্থান করছেন।
তাই মার-এ-লাগো রিসোর্টকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে সশস্ত্র রক্ষীরা সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত রয়েছেন। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রিসোর্টের ভেতরে টহল দিচ্ছে একটি সশস্ত্র রোবট কুকুর।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচিত হওয়ার পর এখন নিজের মন্ত্রিসভা সাজানোর কাজ করছেন ট্রাম্প। নিজের মার-এ-লাগো রিসোর্টএ বসেই সে কাজ সারছেন তিনি। আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd