1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
টাইগারকে ভুলে দিশার নতুন প্রেম, সম্পর্কে সিলমোহর!! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

টাইগারকে ভুলে দিশার নতুন প্রেম, সম্পর্কে সিলমোহর!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্ক ইন্ডাস্ট্রির কাছে খোলা বইয়ের মতো। সব জায়গাতে একসঙ্গেই দেখা যেত তাদের। জিম থেকে রেস্তোরাঁ, সর্বত্র একত্রে তারা। যদিও প্রকাশ্যে একে অপরকে বন্ধু বলেই পরিচয় দিতেন। তবে মাস কয়েক আগেই তাদের সম্পর্ক ভাঙার খবর ছড়ায়। তার কিছুদিনের মধ্যেই দিশার জীবনে নাকি আবারো প্রেম এসেছে! পাত্রের নাম আলেকজান্ডার অ্যালেক্স। আলেকজান্ডারের সোশ্যাল পাতা জুড়ে শুধুই দিশার ছবি। সর্বত্রই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। তবে এত দিন অ্যালেকজান্ডারকে বন্ধুই বলে এসেছেন ‘বাগী’ খ্যাত অভিনেত্রী। তবে এবার ধরা পড়ে গেলেন আলোকচিত্রীদের ক্যামেরায়।
কিছুদিন আগেই অ্যালেকজান্ডারকে নিয়ে দিশা বলেন, ‘২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর আলেকজান্ডার। আমরা রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই। কাজ করা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, আড্ডা— একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। একসঙ্গে শরীরচর্চাও করতাম।’আলেকজান্ডার খোলাসা করেন, দিশা তার কাছে পরিবারের মতো। তবে সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। এবার একটি অনুষ্ঠানে বিশেষ বন্ধুকে নিয়ে যান অভিনেত্রী। সেখানেই অ্যালেকজান্ডারকে প্রেমিক বলেই আলাপ করান দিশা। কয়েক সেকেন্ডের ভিডিওতেই স্পষ্ট সবটা।
এদিকে অ্যালেকজান্ডার ও টাইগারের বোন কৃষ্ণা শ্রফ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। দিশার সঙ্গে আলেকজান্ডারের ছবি দেখার পর টাইগারের বোন কৃষ্ণা লেখেন, ‘এই ছবির পর ওরা কী লিখবে, তা পড়ার অপেক্ষায় রয়েছি।’ টাইগারের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও অভিনেতার পরিবারের সঙ্গে দিশার সম্পর্ক যে অটুট, সেই প্রমাণ অবশ্য মিলেছে বিভিন্ন সময়ে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd