1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার ও মহেশপুর উপজেলার চড়কতলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জাফর মোল্লার ছেলে ফজলু মোল্লা (৫০) ও সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মণ্ডলের ছেলে দেবদাস মণ্ডল (৩৫)।
গান্না বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের কয়েকজন দিনমজুর লেগুনা যোগে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গান্না বাজারের পূর্বপাশে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগামী আর এ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে লেগুনাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রমিজ উদ্দিন তপু বলেন, ‘সকালে নজু মণ্ডল, মতিয়ার মোল্লা, নূর নবী ও জিল্লর রহমান নামে ৫ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নজু মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
অপরদিকে মহেশপুর থানার এএস আই হাবিব জানান, সকাল ৬টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাকের কর্মী দেবদাস মণ্ডল মোটরসাইকেলে করে চড়ক তলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চড়ক তলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দেবদাস মণ্ডল রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd