1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জলবায়ু পরিবর্তন জনিত কারণে হারিয়ে যেতে বসেছে লাল শাপলা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

জলবায়ু পরিবর্তন জনিত কারণে হারিয়ে যেতে বসেছে লাল শাপলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পন ডেস্ক: জলবায়ু পরিবর্তন জনিত কারণে উপকূল এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে লাল শাপলা। কয়েক বছর পূর্বে উপকুলীয় এলাকা সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগরের বিভিন্ন এলাকার খাল-বিলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত হাজার হাজর শাপলা ফুল। রং-বেরংয়ের শাপলার বাহারী রূপ দেখে চোখ জুড়িয়ে যেত। এখন গ্রামের পর গ্রাম ঘুরলেও সেই শাপলার বাহার দেখা খুব কম মিলছে।
বর্ষা থেকে শীত পর্যন্ত বিল জলাশয় ও নিচু জমিতে প্রাকৃতিকভাবে এ শাপলা জন্মাতো। স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দু রশিদ বলেন জমিতে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে এখন সেই শাপলা ক্রমশই হারিয়ে যেতে বসেছে। এক সময় এ এলাকার মানুষ শাপলার ফল দিয়ে সুস্বাদু খৈ ভাজতো।
এখনও দেখা যায় স্থানীয় অনেক ব্যক্তি শাপলার মেীসুমে শাপলা বিক্রী করে অর্থ উপার্জন করে থাকেন।
একজন শিক্ষক জানান, শাপলার ভেষজ গুণও কম নয়। শাপলা সাধারণত লাল ও সাদা রংয়েরই চোখে পড়ে। এর মধ্যে লাল ও সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে ভোজন রসিকরা খায়। তবে লাল রংয়ের শাপলা ঔষধি কাজে ব্যবহৃত হয়। লাল ও সাদা রংয়ের শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানাজী দৈনিক আজকের সাতক্ষীরা দর্পনকে  জানান, চাষের জমিতে অধিক মাত্রায় আগাছা নাশক ও কীটনাশক প্রয়োগ করা ও নিচু জলাশায় জমি ভরাট করে বসতি স্থাপন করার কারনে শাপলার বংশ বিস্তার কমে যাচ্ছে।
স্থানীয় অনেকে মত প্রকাশ করে বলেন উপজেলায় লবন পানির চিংড়ী ঘের করার কারণে লবনাক্ততার প্রকোপে লাল শাপলা বা শাপলা জাতীয় উদ্ভিদ হারিয়ে যাচ্ছে।
কৃষিবিদ আবুল কালাম বলেন, খাল-বিল ও আবদ্ধ জলাশয়গুলো দিন দিন শুকিয়ে যাওয়ার কারণে শাপলার শালুক নষ্ট হচ্ছে। এর ফলে শাপলার বংশ বিস্তার বাঁধার সম্মুখীন হচ্ছে।
এলাকার অভিজ্ঞ মহলের মতে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। অযন্তে অবহেলায় লাল শাপলা হারিয়ে যেতে বসেছে। লাল শাপলাসহ সকল প্রকার শাপলার বংশ বিস্তারে সরকারী বেসরকারী ভূমিকা রাখা জরুরী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd