1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চুকনগরে তেলবাহী লরীর ধাক্কায় দুই পথচারী নারী নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

চুকনগরে তেলবাহী লরীর ধাক্কায় দুই পথচারী নারী নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার চুকনগরে তেলবাহী লরীর চাকায় পিষ্ট হয়ে দু’জন নারী পথচারী নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চুকনগর-যশোর সড়কের ডুমুরিয়া থানাধীন আটলিয়া মোড় এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন (৪৮) ও ফজর আলি সরদারের স্ত্রী রোকেয়া বেগম রকি(৬০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পথচারী ওই দুই নারী রাস্তা পারাপারের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।
পথিমধ্যে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী বেপরোয়া গতির নওগাঁ-ঢ-০৮-০০০২ নম্বর তেলবাহী লরী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পাল্টি দেয়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই জন পথচারীকে ধাক্কা দিলে চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের করুণ মৃত্যু হয়।
খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘাতক লরী চালক পালিয়ে গেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রযেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd