1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন চারশত ইজিবাইক শ্রমিক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন চারশত ইজিবাইক শ্রমিক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনায় করোনায় কর্মহীন চারশত ইজিবাইক শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ আজ (শনিবার) সকালে খুলনা রেলস্টেশন চত্ত¡রে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, তৈল ৫০০ গ্রাম ও একটি সাবান।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় অসহায়, দুস্থ, বেকার, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন সহায়তা করে যাচ্ছেন। সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। দেশের কোন জনগণ না খেয়ে থাকবে না। দেশে খাদ্য সংকটের কোন কারণ নেই। পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে। করোনা প্রতিরোধে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত এই খাদ্যসহায়তা বিতরণে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd