1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও অর্থ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনায় নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও অর্থ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৫৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ১৩টি ওয়ার্ডে করোনাকালীন কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ হাজার আটশত ৫০ জন অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও নগদ পাঁচ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ।
আজ (বৃহস্পতিবার) ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় চত্বরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেক্সনা কামাল লিলি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা ড. মোঃ সাঈদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম মোশাররফ, মোঃ ইলিয়াছ হোসেন লাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগরীর ১, ২, ৩, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটিতে চারশত ২৮ জন হিসেবে মোট চার হাজার সাতশত আট জনের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও মোট নগদ চার লাখ ৭০ হাজার আটশত টাকা বিতরণ করা হয়। কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এসব ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এছাড়া ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে এক হাজার একশত ৪২ জনের মাঝে মোট এক লাখ ১৪ হাজার দুইশত টাকা ও জনপ্রতি সাত কেজি চাল বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd