1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভা (রবিবার) দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, খুলনা জেলায় গতমাসে সংঘটিত হত্যাকাÐগুলোর অধিকাংশই পূর্বশত্রæতার জেরে হয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে অভিভাবক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। ব্যক্তির অসচেতনতা ও লোভের কারণে অনলাইনে প্রতারণার সুযোগ সৃষ্টি হয়। এবিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় ৪৮ হাজার ডোজের পুরোটাই খুলনায় এসে পৌঁছেছে। সুতরাং অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান ব্যক্তিরা টিকা গ্রহনের জন্য মোবাইলে এসএমএস পাবেন।
জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার জানান, খুলনার বাজারে চাল, ভোজ্যতেল ও গোল আলুর দাম কিছুটা বৃদ্ধি পেলেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। সকল জনসমাবেশস্থলে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেওয়া প্রয়োজন। তিনি তাঁর বক্তৃতায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মাদকের বিস্তার রোধে উপজেলা পর্যায়ে অভিযান জোরদার করা এবং পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এছাড়া কমিটির সদস্যদের আলোচনায় উঠতি বয়সী তরুণদের উচ্চগতিতে মোটর সাইকেল চালানো ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ন্ত্রণ, রান্নার কাজে ব্যবহার হওয়া এলপিজি গ্যাসের সিলিন্ডার নির্ধারিত দামে বিক্রয় নিশ্চিতকরণে পদক্ষেপ নিতে বলা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মÐল সভার শুরুতে বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় জানানো হয় খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জুলাই মাসে ১৪৪ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত জুন মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ৩৩ টি কম। খুলনা মহানগীর অধিক্ষেত্রে জুলাই মাসে একশত ২৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত জুন মাসে দায়ের হওয়া মামলা হতে ৪৫টি কম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd