1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমানবন্দরের রানওয়ে অচল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমানবন্দরের রানওয়ে অচল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলা চলছেই। এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ইউক্রেনের ওডেসা বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম নগরী এবং গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরীয় বন্দর। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রানওয়েটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খবর আল-জাজিরার।
এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কারণে ওডেসা রানওয়েটি আর ব্যবহারের কোনো উপায় নেই। সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের বার্তা সংস্থা ইউএনআইএএন ওডেসায় একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার অনুরোধ করেছে।
ওডেসার আঞ্চলিক গভর্নর মাকসিম মার্চেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ওডেসা বিমানবন্দর পুনর্র্নিমাণের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি রাশিয়ার বিরুদ্ধে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাশাপাশি দেশটির দক্ষিণে ওডেসা শহরে হামলা চালানোর অভিযোগ করেছেন।
রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘রুশ সেনারা বারবার প্রমাণ করেছেন অন্য সব ইউক্রেনীয়র মতো ওডেসার জনগণও তাদের একই রকমের শত্রু। ওডেসা বিমানবন্দর ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এটা পুনর্র্নিমাণ করব। কিন্তু তাদের প্রতি রাশিয়ার এমন আচরণ ওডেসা কখনো ভুলবে না।’
রাশিয়ার দখল থেকে মুক্ত হওয়া এলাকাগুলোয় স্বাভাবিক জীবনযাত্রা শুরুর চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘দখলমুক্ত ৯৩ শতাংশ বসতি এলাকায় মানবিক সহায়তা দলের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মুক্ত হওয়া এলাকাগুলোয় আমরা সক্রিয়ভাবে মাইন অপসারণ করছি।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd