1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ক্ষমা চাইলেন ব্রাজিলের সেই স্ট্রাইকার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ক্ষমা চাইলেন ব্রাজিলের সেই স্ট্রাইকার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: শক্তিমত্তায় চিলির চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। ফিফার বিশ্ব র‌্যাংকিংয়ে ব্রাজিল ৩ নম্বরে রয়েছে। আর চিলির র‌্যাংকিং ১৭। শনিবারের ম্যাচের আগ পর্যন্ত দুই দলের ৭২ বারের মুখোমুখি লড়াইয়ে ৫১টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল আর চিলির জয় সেখানে মাত্র ৮টি।
আর এমন প্রতিপক্ষের বিপক্ষেও ঘাম ঝরাতে হয়েছে নেইমারদের। বিরতির সময় বদলি নামা লুকাস পাকুয়েতার একমাত্র গোলে জয় পায় সেলেকাওরা।
এমন কষ্টার্জিত জয়ে পেছনে কারণ হতে পারেন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৪৯তম মিনিটে ফুটবলের মাঠে যেন রেসলিং খেললেন জেসুস। দৌড়ে গিয়ে শরীর শূন্যে ভাসিয়ে চিলির লেফটব্যাক ইউজেনিও মেনার মুখে উড়ন্ত লাথি মারেন তিনি। বুটের লাথি খেয়ে আহত হন ইউজেনি।
এটা কী মেনে নেওয়া যায়! সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে জেসুসকে বের করে দেন রেফারি। ফলে বাকি প্রায় ৪৫ মিনিট ১০ জন নিয়েই লড়াই চালিয়ে যায় ব্রাজিল।
অনিবার্য লালকার্ড অবশ্য মেনেই নিয়েছেন জেসুস। কৃতকর্মের জন্য অপরাধবোধ কাজ করছে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের। তার ধারণা এমন কাণ্ড ঘটিয়ে দলকে বিপদে ফেলেছিলেন তিনি। যদিও সেই বিপদ ভালোই সামলে নিয়েছেন নেইমার-কাসেমিরোরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd