1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ক্রিকেটের আরো একটি দুঃখের দিন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ক্রিকেটের আরো একটি দুঃখের দিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বিখ্যাত ছিলেন এন্ড্রু সাইমন্ডস। কার্যকর বোলিং ও আগ্রাসী ব্যাটিংটা এই দুই ফরম্যাটের সঙ্গেই মানানসই। মাত্র ২৬টি টেস্ট খেলেছেন, তাতে দুটি শতক। এর মধ্যে প্রথম শতকটি এখনো ক্রিকেটপ্রেমীদের চোখে ভাসে। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং–ধসের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। বন্ধু ম্যাথু হেইডেনকে নিয়ে ২৭৭ রানের জুটি গড়েছিলেন, খেলেছিলেন ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস।
সাইমন্ডসের সে শতক টেলরের কাছে এখনো মার্ক টেলরের কাছে বিশেষ কিছু, ‘এটা অসাধারণ এক মুহূর্ত। শুধু সাইমন্ডসের জন্য নয়, ক্রিকেটের জন্যও। কারণ, ওই মুহূর্তে আবেগ ও বন্ধুত্বটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। নিজের প্রথম শতক পাওয়া। ওকে তো টেস্ট ক্রিকেটার হিসেবে ধরাই হতো না। সবাই সাদা বলের ক্রিকেটার বলেই মনে করত। কিন্তু সে বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছিল, সে টেস্ট খেলতে পারে। আর সেটা সে এমসিজিতে করে দেখিয়েছে।’
মার্ক টেলরের আর ভালো লাগছে না। গত মার্চে ভয়াবহ এক দিন পার করতে হয়েছে। কিংবদন্তি রডনি মার্শকে হারানোর শোক সামলানোরও সুযোগ পাননি, কয়েক ঘণ্টা পরই সবাইকে স্তব্ধ করে চলে গেলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেরা চরিত্রগুলোর একজনের বিদায়ের দুই মাস যেতে না যেতেই আরেকটি বর্ণিল চরিত্র হারিয়ে গেল।
ওয়ার্ল্ড ওয়াইড অব স্পোর্টসে কথা বলতে যাওয়া সাবেক অধিনায়ক মার্ক টেলর তাই ভেঙে পড়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ বছর এমন পরিস্থিতিতে বারবার পড়তে হচ্ছে আমাকে। সত্যি বলছি, আমার একদম বিশ্বাস হচ্ছে না। ক্রিকেটের আরেকটি মর্মান্তিক ও দুঃখের দিন এটি।’ সাইমন্ডসকে শুধু মাঠের অর্জন দিয়ে বিচার করতে রাজি নন কেউ। দুটি বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার মাঠে ও মাঠের বাইরে জীবন যেভাবে উপভোগ করতেন আর অন্যদের জন্য সেটা উপভোগ্য করে তুলতেন, মার্ক টেলরও সেভাবেই মনে রাখতে চান উত্তরসূরিকে, ‘শুধু ক্রিকেটের কথা বললে ব্যাট হাতে সে ছিল বিনোদনের উৎস। আর সে তো বেশ বড়সড় মানুষ ছিল, অনেক গাট্টাগোট্টা ছেলে। ছোটবেলায় রাগবিতেও খুব ভালো ছিল সে…বল অনেক দূরে পাঠাতে পারত এবং শুধু আনন্দ দিতে চাইত। একটু পুরোনো ঘরানার ক্রিকেটার ছিল। সত্তর বা আশির দশকে খেললেও ওকে মানাত।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd