1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেসিসিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কেসিসিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে এক কর্মশালা আজ (বুধবার) সকালে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সঠিক সময়ে নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। জন্ম এবং মৃত্যু সনদ পাওয়া নাগরিকের অধিকার। অনেক সময় সাধারণ মানুষ খুব অল্প সময় হাতে নিয়ে নিবন্ধন করতে আসেন, আমাদেরও উচিত তাদের দ্রুত সময়ে সেবা দেওয়া। এক্ষেত্রে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ও দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জন্ম এবং মৃত্যু নিবন্ধনসেবা যেন কোনভাবে ব্যাহত না হয় এবং মানুষ যেন অভিযোগ না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে। নিবন্ধনের কাজ আমাদের দায়িত্ব মনে করে করবো।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ হুসাইন শওকত। এ সময় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান-সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের স¦াস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd