1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেশবপুরে স্প্রে করে পুড়িয়ে দিল কৃষকের বোরো ধানের ক্ষেত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কেশবপুরে স্প্রে করে পুড়িয়ে দিল কৃষকের বোরো ধানের ক্ষেত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে দুর্বৃত্তরা বুলু সরদার (৪৫) নামে এক কৃষকের ৯৩ শতক জমির বোরো ধানর ক্ষেত পুড়িয়ে দিয়েছে। উপজেলার মঙ্গলকোট বিলে রাতের আঁধারে ঘাস মারা ওষুধ স্প্রে করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা উল্লেখ করে ওই কৃষক থানায় লিখিত অভিযোগ দেওয়াসহ কৃষি অফিসকে অবগত করেছেন। পুলিশ ও কৃষি অফিসের পক্ষ থেকে ওই ধান ক্ষেতটি পরিদর্শন করা হয়েছে। অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট গ্রামের কৃষক বুলু সরদারের (৪৫) বিলের ৯৩ শতক জমিতে গত ১২ মার্চ রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দেয়। সকালে ওই কৃষক ক্ষেতের ধান গাছ পুড়ে লালচে হয়ে গেছে দেখতে পান, তিনি বিষয়টি কৃষি অফিসে এসে জানালে গত বৃহস্পতিবার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত নিয়ে কৃষি অফিসে এসে পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারেন ঘাস মারা ওষুধ দিয়ে ওই ধান ক্ষেতটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার ওই ধান ক্ষেতটি পরিদর্শন করেন। সোমবার সরেজমিন ওই ক্ষেতে গেলে কৃষক বুলু সরদারের ভাই হাফিজুর রহমান বলেন ক্ষেতের ধান হারিয়ে তার ভাই হতবাক হয়ে পড়েছেন। এই ৯৩ শতক জমিতে প্রায় ১শ মণের ও বেশি বোরো ধান উৎপাদন হতো। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন খবর পেয়েই কৃষি অফিসের পক্ষ থেকে ওই কৃষকের ধানের ক্ষেত পরিদর্শন করা হয়। ঘাস মারা ওষুধ স্প্রে করে ধান ক্ষেতটি পুড়িয়ে দেওয়ায়, ক্ষেতের ধান আর রক্ষা করা সম্ভব হবে না। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন অভিযোগ পেয়ে ওই ধান ক্ষেতটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। অপরাধী সনাক্ত হলে তার বিরুদ্ধে কঠিনভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd