1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে পায়ে কাদা, পিঠে বই, হাতে জুতা বিদ্যালয়ের সম্মুখে কাঁচা রাস্তায় শিশু শিক্ষার্থীদের দূর্ভোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে পায়ে কাদা, পিঠে বই, হাতে জুতা বিদ্যালয়ের সম্মুখে কাঁচা রাস্তায় শিশু শিক্ষার্থীদের দূর্ভোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে প্রতিদিন শত শত শিশু হেঁটে আসে স্কুলে। এই রাস্তা দিয়েই স্থানীয় হাইস্কুল, মাদ্রাসা আর গার্লস স্কুলের শিক্ষার্থীরাও যাতায়াত করে। আবার ব্যবসায়ীরাও কৃষ্ণনগর ও নয়াবেকী বাজারের মধ্যে আসা-যাওয়া করেন।
কিন্তু এত গুরুত্বপূর্ণ এই মেইন সড়কের স্কুলের সামনের প্রায় এক কিলোমিটার অংশ বছরের পর বছর ধরে কাঁচা পড়ে আছে। চারপাশের রাস্তা কার্পেটিং হলেও স্কুলের মুখের এইটুকু অংশ যেন উপেক্ষিতই থেকে গেছে।
শুকনো মৌসুমে কোনো রকমে চলা যায় কিন্তু বর্ষা এলেই রাস্তায় জমে যায় হাঁটু–কাদা। তখন বই–খাতা হাতে কাদার মধ্যে দিয়েই যেতে হয় শিক্ষার্থীদের। অনেক সময় ছোট ছোট পা পিছলে পড়ে, ভিজে জামা-কাপড়ে ক্লাস করে তারা। বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির দৈনিক আজকের সাতক্ষীরা দর্পন প্রতিনিধিকে বলেন, প্রতিদিন শিক্ষার্থীদের এই দুর্ভোগ চোখের সামনে দেখি। খুব কষ্ট লাগে, কিন্তু কিছুই করার নেই। আরেক শিক্ষক সাইফুল ইসলাম জানান, বর্ষায় শিশু শিক্ষার্থীরা প্রায়ই ভিজে কাদায় ভিজে ক্লাসে আসে। অসুখ-বিসুখও হয়। প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মা জানান, মেয়ে কাদার ভয়ে স্কুলেই যেতে চায় না। কখনো কোলে, কখনো কাঁধে করে স্কুলে নিয়ে যাই। একাধিক অভিভাবক বলেন, বৃষ্টির দিনে এই রাস্তায় সন্তানকে স্কুলে পাঠানো মানেই চিন্তা আর বিড়ম্বনা। শুধু শিক্ষার্থী নয়, এই রাস্তা ব্যবহার করেন কৃষ্ণনগর ও নয়াবেকী বাজারের ব্যবসায়ীরাও। কাঁচা রাস্তার জন্য এখন শ্যামনগর ঘুরে অন্তত ৭ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হয়, এতে সময়, খরচ আর ভোগান্তি সবই বেড়ে গেছে।
এক অভিভাবক আক্ষেপ করে বলেন, এতটুকু রাস্তা, তাও বছরের পর বছর কাঁচা পড়ে আছে। বৃষ্টি হলে বাচ্চারা ভিজে যায়, অসুখ হয়, খুব কষ্ট লাগে। এলাকাবাসীসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একটাই দাবি—এই এক কিলোমিটার রাস্তা দ্রুত পাকা হোক। শুধু শিশু শিক্ষার্থী নয়, পুরো এলাকার মানুষ স্বস্তি পাক। কারণ এই কাদার ভেতর দিয়ে প্রতিদিন যে শিশুরা হাঁটে—ওদের হাত ধরেই তো আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd