1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে কালবৈশাখীর ছোবলে বোরো ধান ও ফসলের ক্ষেত, কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
শিমু-রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণের প্রতিনিধিকে জানান, গত সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে তার কলেজের সেমিপাকা ভবনের টিনের চাল ছাড়িয়ে দূরে পড়ে যায়। এতে বিজ্ঞানাগারের বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া একটি ডেস্কটপ কম্পিউটার বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের অডিটের কার্যক্রম চলার সময় ঝড়ের কারণে শিক্ষক মিলনায়তনের একটি ফ্যান খুলে যেয়ে সমাজকল্যাণ বিষয়ের প্রভাষক মোঃ রোকনুজ্জামান ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. মহাসিন আলী আহত হন। তিনি আরও বলেন, ২০১১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একাডেমিক কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে গেলেও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কলেজের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এ পরিস্থিতিতে ঝড়ের কবলে পড়ে কলেজের ভবন ও বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হওয়ায় পাঠদান ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়ে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় কাঁচা ঘরবাড়ি ও ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় শুরু হওয়ার পূর্বমুহূতে চলে যাওয়া বিদ্যুতের দেখা মেলে পরদিন মঙ্গলবার দুপুরে।
মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ কয়েকজন চেয়ারম্যান জানান, বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd