1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে এক নারীর রহস্যজনক মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে এক নারীর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সুষমা রানী বৈদ্য ওরফে সুচিত্রা (৩৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে। নিহত সুষমা রানী বৈদ্য ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের পরেশ বৈদ্য’র স্ত্রী।
নিহতের ভাই দেবব্রত হাউলী (৩৬) জানান, শনিবার সকালে সুষমা রানী পাশর্^বর্তী দাড়িয়ালা এলাকায় অবস্থিত জনৈক রেজাউল ইসলামের মাছের ঘেরে শেওলা পরিষ্কারের কাজ করতে যান। সেখানে কাজ করার সময় বেলা সাড়ে ১০ টার দিকে সুষমা রানীকে হঠাৎ জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যান। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের মাধ্যমে স্থানীয় গ্রামডাক্তারকে দেখালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্ট্রোকে ওই নারীর মৃত্যু হয়েছে গ্রামডাক্তার প্রাথমিকভাবে ধারণা করছেন।
খবর পেয়ে শনিবার বেলা ৩টার দিকে থানার উপপরিদর্শক সমীর গাইনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ‘‘সুষমা রানী বৈদী নামে এক নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’
শনিবার রাত ১০ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এব্যাপারে নিহতের ভাই দেবব্রত হাউলী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd