1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জ উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজনসহ ৩ শতাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার (২৪ মার্চ) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লিয়াকাত আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় পার্থক্য ও মতবিরোধ থাকবে কিন্তু এ দেশটা আমাদের সবার, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলার সহসভাপতি সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম বক্তব্য পেশ করেন।এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী,প্রেসক্লাব সভাপতি সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওসার তুহিন,কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সেক্রেটারি আফজাল হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা আহবায়ক মো: আমির হামজা প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd