1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদরের কাথন্ডায় টাস্কফোর্সের অভিযানে ভেজাল ঔষধ আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সদরের কাথন্ডায় টাস্কফোর্সের অভিযানে ভেজাল ঔষধ আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সোমবার (১৮ আগস্ট ২০২৫) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাথন্ডা বাজারে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার, সহকারী কমিশনার (ভূমি), সাতক্ষীরা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ২০ জন বিজিবি সদস্য, ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন এবং ০৫ জন পুলিশ সদস্য।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রুকাইয়া ফার্মেসী এর মালিক মোঃ শাহাজান কবীরকে ২৫ হাজার টাকা এবং মেসার্স জবা ফার্মেসী এর মালিক মোঃ মোরতাজা হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জনস্বাস্থ্য রক্ষায় এ জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd