1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় মেসার্স ভাই ভাই ফিড মিলসে বিএসটিআই অনুমোদন না থাকায় জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় মেসার্স ভাই ভাই ফিড মিলসে বিএসটিআই অনুমোদন না থাকায় জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২৫ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন, হেলাতলা এলাকায় অস্বাস্থ্যকর ও ভেজাল, মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে, টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। রবিবার ১৮ মে দুপুর ২ টার সময় সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ আশরাফুল হক, এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া থানাধীন, হেলাতলা নামক স্থানে অস্বাস্থ্যকর ও ভেজাল মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী মানবদেহের ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআই এর অনুমোদন ব্যতিত মৎস খাদ্য উৎপাদন করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান, এসি ল্যান্ড, কলারোয়া উপজেলা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর সহোকারী পরিচালক, বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, মোহাম্মাদ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার, বিএসটিআই, খুলনা এর সাথে ৩ জন, এবং ৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে খাদ্য ও খাদ্য সামগ্রী উৎপাদন আইন লঙ্ঘন করার দায়ে, টাস্কফোর্স দল কর্তৃক ১টি মৎস খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক, মেসার্স ভাই ভাই ফিস ফিড এর মালিক মোহাম্মাদ তরিকুল ইসলামকে ৩০,০০০ টাকা জরিমান করা হয়।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, ভেজাল ও অসাস্থ্যকর ৩ হাজার বস্তা মাছের খাবার মজুদ পাওয়া যায়। এ সময়ে ভেজাল ও অসাস্থ্যকর উপায়ে মৎস খাবার উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৩,০০০ বস্তা মৎস খাবার জব্দ করে যার মূল্য ৩৬,০০,০০০ টাকা। টাস্কফোর্স অভিযানে জব্দকৃত ভেজাল মৎস খাদ্য, ও জরিমানা বাবদ সর্বমোট সিজার মূল্য ৩৬,৩০,০০০ টাকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd