1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় আন্তর্জাতিক তথ্য দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় আন্তর্জাতিক তথ্য দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “তথ্য আমার অধিকার আছে কি সবার-তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সাতক্সীরার কলারোয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ওই তথ্য অধিকার দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা এলজিইডির প্রকৌশলী নাজিমুল হক, অগ্রগতি সংস্থার সামাজিক উদ্যেগ ফোরামের পৌরসভা কমিটির সভাপতি শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে-কলারোয়া অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, তথ্য পাওয়া এবং চাওয়া আপনার আমার মৌলিক অধিকার। শুধু মাত্র রাষ্ট্রীয় কিছু গোপন নথি, যুদ্ধ সংক্রান্ত তথ্য ব্যতিত নির্দিষ্ট ফরমে ৪০কার্যদিবসের মধ্যে সকল তথ্য আপনারা পেতে পারবেন। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর অংশগ্রহণে ব্যানার প্লাকার্ড নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন অগ্রগতি সংস্থার ফিল্ড অফিসার রাজু আহম্মেদ ও লতিকা রাণী ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন-কলারোয়া অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd