1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় অসহায় শিশুর মুখে হাসি ফোটালেন ডিসি-ইউএনও - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় অসহায় শিশুর মুখে হাসি ফোটালেন ডিসি-ইউএনও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮১ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: ময়লা ও ছেড়া টি-শার্ট, পরণে ছেড়া হাফ প্যান্ট, পায়ে জুতা নেই। মাথার চুলগুলো রুক্ষ, শরীরে দীর্ঘদিনের ক্লান্তির ছাপ। তাকে দেখলে প্রথমেই বুঝা যায়-জীবন ও জীবিকার চাপে কেমন অসহায়ভাবে বড় হচ্ছে সে। নাম তার আরাফাত হোসেন, বয়স মাত্র ১০। বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া কেরেলকাতা ইউনিয়নে। অসুস্থ বাবা কামরুল ইসলাম ও তার মা দিন পার করেন ভিক্ষা করে। ছোট বোনটি আরেকটি মুখ, যার জন্য কিছুই করার সামর্থ্য নেই পরিবারের।
কলারোয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করতে এসে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সামনে হঠাৎ চলে আসে আরাফাত নামের সেই ছোট্ট অসহায় ছেলেটি। চোখ পড়ে ছেলেটির পায়ে জুতা নেই,
নোংরা পোশাক তাও ছেড়া। অনেক পরিপাটি পোশাকে ঘেরা ভিড়ে ছেঁড়া জামা-প্যান্টে আরাফাত যেন কষ্টের এক প্রতীক হয়ে দাঁড়ায়। যথারীতি ছেলেটির দিকে চোখ পড়ে জেলা প্রশাসকের। তিনি ছেলেটিকে কাছে ডেকে নাম-পরিচয়-ঠিকানা জিজ্ঞাসা করলেন, জানতে পারলেন ছেলেটির চরম অসহায়ত্বের কথা। তাৎক্ষনিক তিনি পাশে থাকা কলারোয়ার ইউএনও জহুরুল ইসলামকে ছেলেটার জন্য জামা-প্যান্ট-জুতা কিনে দেয়ার নির্দেশনা দিলেন।
দ্রুত সেই নির্দেশ বাস্তবায়ন করলেন কলারোয়ার ইউএনও। নতুন জামা-প্যান্ট-জুতা পড়িয়ে দিলেন সেই ছোট্ট অসহায় শিশু আরাফাতকে। তখন তার মুখে দেখা যায় প্রাণখোলা হাসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম জানান, ‘সকল আরাফাতদের মুখে যদি আমরা এভাবে হাসি ফোটাতে পারি, তাহলে আমাদের কাজ সফল হবে। আমরা চাই সকল আরাফাতই ভালো থাকুক।’
আসন্ন ঈদে হয়তো আরাফাতের মতো অনেকের মুখে হাসি নেই, নতুন জামার গন্ধ নেই, পায়ে জুতাও নেই। সমাজের সামর্থ্যবানরা যদি একটু হাত বাড়িয়ে দেয়, তাহলে হাজারো শিশুর জীবন বদলে যেতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd