1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এটিএম আজহারুলকে মুক্তি না দিলে ‘স্বেচ্ছায় কারাবরণের’ ঘোষণা জামায়াতের আমিরের - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

এটিএম আজহারুলকে মুক্তি না দিলে ‘স্বেচ্ছায় কারাবরণের’ ঘোষণা জামায়াতের আমিরের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৪ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি কারাগারে যেতে চাইলে তার সামনে লাখ লাখ নোতাকর্মী দাঁড়িয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিকালেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন জামায়াত আমির।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি বলেন, বর্তমান সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী ২৫ ফেব্রুয়ারি আমাদের আমির আদালাতে উপস্থিত হতে চাইলে, তিনি সেখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি তার সামনে দাঁড়িয়ে যাবে। আমরা নিজেরা আগে আত্মসমর্পণ করে জেলে যাবো। কিন্তু আমাদের আমিরকে স্পর্শ করতে দেবো না। আমিরের কাছে আসতে হলে আগে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে।
অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য অন্তর্র্বতীকালীন সরকারের ভালো দিকগুলো নিয়ে যেমন আলোচনা করি, তেমনি ব্যর্থতারও সমালোচনা করি। দুর্ভাগ্য হলো, সরকারে আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন, অথচ আমাদের মামলা থেকে মুক্তি পাচ্ছি না! তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করুন।’একই অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, পটপরিবর্তন ৬ মাসের অধিক হয়ে গেল। সপ্তম মাসে পড়ে গেছি। কিন্তু এখন পর্যন্ত কেন তাকে (এটিএম আজহারুল ইসলাম) কারাগারে থাকতে হবে! গণভবনে গত ৫ আগস্ট সুনির্দিষ্টভাবে আমরা কয়েকজনের কথা বলেছিলাম। এ ছাড়া নির্বিশেষে সব মজলুমকে মুক্তি দিতে বলেছিলাম। ওই সময় যাদেরকে বন্দি করা হয়েছিল, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এর চেয়েও বেশি জুলুম যাদের উপর করা হয়েছে, তাদের একজন কেন জেলের ভেতরে থাকবেন! তাই মনের এই কষ্ট থেকে বলেছি যে আমার এখন আর জেলের বাইরে থাকার কোনো সার্থকতা নেই। এর প্রতিবাদে আমি নিজেও এখন জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাবো।
তিনি বলেন, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু আমার ভাইয়েরা বলেছেন, আমাকে তারা একা ছাড়বেন না। লাখো কর্মী আমাকে সঙ্গে দেবেন। এজন্য আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি বলতে চাই, লাখো লাগবে না, আমি একাই যাবো ইনশাআল্লাহ। কারণ এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাহিরে থাকতে হবে। সবাই ভেতরে গেলে জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে? আমার সহকর্মীরা থাকুক, জঞ্জাল পরিষ্কার করুক। আর আমি মজলুমের প্রতীক হিসেবে প্রতিবাদ হিসেবে জেলে চলে যাই।ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে। আমাকে আগের দিন নিয়েছে, পরের দিন ছেড়েছে- এমন কোনো ইতিহাসও নেই। আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা-নিরীক্ষা করেছে। তাই ফ্যাসিস্ট সরকারের সময় জেলে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। এখন এই দেশবাসীর সাক্ষী থাকুক, ফ্যাসিজমের বিদায়ের পরও আবার একই ব্যক্তি জেলে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। কিন্তু কেউ আমাদের সঙ্গে খেললে, আমরা দাবার গুটি হবো না। আমরা ফ্যাসিস্ট আমলে বার বার একটা কথা শুনতাম, খেলা হবে। কিন্তু সেই খেলা আমরা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করেন, তারা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না। বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়িয়েছে, কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারিনি।’এদিকে, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এসেছিল। মামলাটি ৯ নম্বর তালিকায় ছিল। কিন্তু ৫ নম্বর আইটেম পর্যন্ত শুনানি করতেই আদালতের সময় শেষ হয়ে যায়। ফলে মামলাটি সময়ের অভাবে শুনানি হয়নি।
গত ২৩ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন।
এটিএম আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা।
তবে ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধেও রিভিউ আবেদন করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd