1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এখন যেমন আছেন মোশাররফ হোসেন রুবেল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

এখন যেমন আছেন মোশাররফ হোসেন রুবেল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর সফল অস্ত্রোপচারে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। যদিও সম্প্রতি রুবেলের দুটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছে। যেখানে রুবেলকে একদম রুগ্ন ও জরাজীর্ণ অবস্থায় দেখা যাচ্ছে। রুবেলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার করে তার মস্তিষ্কের টিউমারের বেশিরভাগ অংশই অপসারণ করা সম্ভব হয়। এক সপ্তাহ পর পর প্রোটন থেরাপি শুরু হয় রুবেলের। থেরাপির ৬টি চক্র সফলভাবে সম্পন্ন করা গেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন এই অলরাউন্ডার।
মস্তিস্কে টিউমার ধরা পড়ায় ২০১৯ সালে সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেন মোশাররফ রুবেল। এরপর পর্যায়ক্রমে চিকিৎসা গ্রহণ করে বেশ খানিকটা সেরে উঠেছিলেন। এমনকি ফিরেছিলেন ক্রিকেট মাঠেও। কিন্তু আবারো ব্রেন টিউমার ধরা পড়ায় এবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন রুবেল। মানুষ হিসেবে মোশাররফ হোসেন রুবেলের বেশ খ্যাতি আছে। নির্ঝঞ্ঝাট, হাসিখুশি ও দারুণ পরিশ্রমী এই ক্রিকেটার কখনোই কোনো বিতর্কের মুখে পড়েননি।আন্তর্জাতিক ক্যারিয়ার দেখে রুবেলের ক্রিকেটীয় পরিসংখ্যান বিচার করতে গেলে ভুল হতে পারে। কারণ, এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের যে ক’জন ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়ে খেলে যাচ্ছেন, তাদের মধ্যে রুবেল একজন। বাঁহাতি এই বোলিং অলরাউন্ডার ১১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে নিয়েছেন ৩৯২ উইকেট। ব্যাটিংয়ে ৩,৩০৫ রান, রয়েছে ২টি সেঞ্চুরি আর ১৬টি হাফ সেঞ্চুরি। ‘লিস্ট এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি। উইকেট ১২০টি। ব্যাটে ১,৭৯২ রান, ৮টি হাফ সেঞ্চুরি। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫৬ ম্যাচ খেলে ৬০ উইকেট আর ৬২ রান।
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল মোশাররফ রুবেলের। একই বছরে মোট চারটি ম্যাচ খেলেছিলেন। ব্যাট হাতে ২৬ রানের পাশাপাশি বল হাতে একটি মাত্র উইকেট পাওয়া রুবেলের শুরুটা ভালো হয়নি। কিন্তু সেই শুরুর পর আর শুরু হয়নি তার। বারবার আলোচনায় থেকেছেন, জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন; প্রাথমিক দলে, এমনকি ১৫ সদস্যের মূল দলেও ছিলেন অনেকবার। কিন্তু মূল একাদশে থেকে আর মাঠে নামা হয়নি তার। শেষ পর্যন্ত ২০১৬ সালে সেই যে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে ৩ উইকেট পাওয়া, আর জাতীয় দলে ফেরা হয়নি। এখনও ঘরোয়া ক্রিকেটকেই পুঁজি করে জীবিকা নির্বাহ করছেন। ৩৭ বছর বয়সেও তার পারফরম্যান্সে ক্ষুরধার।
রুবেলরা এভাবেই ক্যারিয়ারের সাথে লড়াই করতে করতে জীবনের সাথে লড়াইটা চালিয়ে যান। ফিরে আসেন বারবার, দুঃখ ভুলে হাসিমুখে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd