1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ইমরান খানকে ‘হত্যার ষড়যন্ত্র’, নিরাপত্তা জোরদার: তথ্যমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ইমরান খানকে ‘হত্যার ষড়যন্ত্র’, নিরাপত্তা জোরদার: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘হত্যার ষড়যন্ত্র’ চলছে, এমন তথ্য রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। এ অবস্থায় ইমরান খানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এ সংক্রান্ত শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।শুক্রবার টুইট বার্তায় তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার’।ফাওয়াদ টুইটে আরও বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি পরিকল্পনা সামনে এসেছে। এমন রিপোর্টের পর প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার’।
এর আগে, পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ফয়সল ভাওয়াদ দাবি করে বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মুখে রয়েছে এবং তার জীবন নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে’। এর আগে বিরোধীদলগুলো প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটের দাবি তুলে। এ নিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
অনাস্থা ভোট নিয়ে জাতির উদ্দেশে বৃহস্পতিবার ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভাষণে তাকে ক্ষমতাচ্যুত করতে বিদেশিদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। দাবি করেছেন, বিদেশিরা তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। এদের সঙ্গে বিরোধী দলগুলোর যোগাযোগ রয়েছে। অনাস্থা ভোটে বিরোধীরা জয়ী হলে পাকিস্তানকে কঠিন সময়ের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হওয়ার কিছুক্ষণ পর স্থগিত করা হয়। রবিবার অধিবেশন পুনরায় শুরু হবে। ওই দিন অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd