1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ইউক্রেনের প্রথম কোনো শহর হিসেবে ক্রেমিনা দখলে নিলো রাশিয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ইউক্রেনের প্রথম কোনো শহর হিসেবে ক্রেমিনা দখলে নিলো রাশিয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রেমিনা শহরের দখল নিয়েছে রুশ সেনারা। তাদের আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় বাহিনী।
মঙ্গলবার (১৯ এপ্রিল) আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে এটাই প্রথম কোনো শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিলো পুতিন বাহিনী। খবর রয়টার্সের। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহিয়া গাইদাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ক্রেমিনা রুশ সেনাদের নিয়ন্ত্রণে। ওরা শহরে ঢুকে পড়েছে। আমাদের রক্ষকদের (ইউক্রেনীয় সেনা) প্রত্যাহার করতে হয়েছে। তারা নতুন অবস্থান নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে রুশ বাহিনী ঠিক কখন শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে তা নিশ্চিত করেননি তিনি। শুধু বলেছেন, রুশ সেনারা ‘চতুর্দিক থেকে’ আক্রমণ করেছিল।
রাশিয়া আক্রমণ করার আগে ক্রেমিনা শহরের জনসংখ্যা ছিল ১৮ হাজারের বেশি। লুহানস্ক গভর্নর বলেন, বেসামরিক কতজন মারা গেছেন তা গোনা অসম্ভব। আমাদের সরকারি পরিসংখ্যান বলছে প্রায় ২০০ জন, তবে বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd