1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আল আকসা মসজিদ প্রাঙ্গণে উগ্রপন্থী ইসরাইলি মন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আল আকসা মসজিদ প্রাঙ্গণে উগ্রপন্থী ইসরাইলি মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৪২ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে এক ইসরাইলি মন্ত্রীর প্রবেশের ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করেন। তার এই পদক্ষেপকে দৃশ্যত ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উস্কানি হিসেবে দেখা হচ্ছে।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়। পরিদর্শনের পর বেন গভির টুইটারে লিখেছেন, এটি সবার জন্য উন্মুক্ত। হামাস যদি মনে করে যে আমাকে হুমকি দিলে আটকাতে পারবে, তাহলে তাদের বোঝা উচিত যে সময় পরিবর্তন হয়েছে। বেন গভির দীর্ঘদিন ধরে জেরুজালেমের পবিত্র স্থানে ইহুদিদের প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে আসছেন, যা ফিলিস্তিনিরা উস্কানিমূলক এবং ইসরাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করে।
বেন গভিরের এমন পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। তিনি বলেছেন, বেন গভিরের এমন সফর নতুন করে সহিংসতার জন্ম দেবে। এদিকে আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা। সোমবার তাকে তুলে নিয়ে ইসরাইলি গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছে বলে পরিবারের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে।
নাম না প্রকাশের শর্তে শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য আনাদোলুকে বলেন, পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে অভিযান চালান ইসরাইলি সেনারা। কোনো কারণ না দেখিয়েই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় তারা। তবে আল-আকসার ইমামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল। শায়খ ইকরামা সাবরি ইসরাইলি দখলদারদের সমালোচনা করে প্রায়ই বিভিন্ন বক্তব্য দেন। এ কারণে আগেও তাকে একাধিকবার আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd