1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আনুশকা-দীপিকার সাবেক প্রেমিকের বিয়ে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আনুশকা-দীপিকার সাবেক প্রেমিকের বিয়ে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভারতের শিল্পপতি বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্যের রঙিন জীবন নিয়ে এক সময় কম চর্চা হয়নি। এবার বিয়ে করেছেন সিদ্ধার্থ মাল্য! এক সময় বলিউড নায়িকা দীপিকা পাডুকোন ও আনুশকার সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল বিজয়-পুত্রের।
রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরই দীপিকার জীবনে এসেছিলেন সিদ্ধার্থ। একসঙ্গে ‘ডিনার ডেট’ থেকে আইপিএল ভিআইপি স্ট্যান্ডে আচমকাই দীপিকাকে জড়িয়ে ধরে সিদ্ধার্থের চুম্বন- কোনো কিছুই নজর এড়ায়নি ছবিশিকারিদের।
প্রেম ভাঙার পর বার বার দীপিকার দিকেই আঙুল তুলেছেন সিদ্ধার্থ। সেই সিদ্ধার্থ এ বার বিয়ে করলেন দীর্ঘ দিনের প্রেমিকা জ্যাসমিনকে। এর মাঝেই আবার কানাঘুষা চলছে- দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি আনুশকার সঙ্গে প্রেম করতেন সিদ্ধার্থ!
২০১৪ সালে দেওয়া এক সাক্ষাতকারে সিদ্ধার্থ স্বীকার করেছিলেন তার সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন তিনিও শুনেছেন।
সে সময় সিদ্ধার্থ বলেছিলেন, ‘আসলে আনুশকার সঙ্গে আমার মোটে দুবার দেখা হয়েছে। সেই দুবারই অবশ্য দীপিকা ছিল আমার সঙ্গে। কখনো আনুশকার সঙ্গে তেমন কিছু ব্যক্তিগত যোগাযোগ হয়নি।’
শনিবার ২২ জুন লন্ডনে বিয়ের পর্বটি সারেন সিদ্ধার্থ। এ দিকে এই মুহূর্তে বিরাট কোহলিকে বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার সাজিয়েছেন আনুশকা। অন্যদিকে খুব শীঘ্রই মা হতে চলেছেন দীপিকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd