1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ: মুহা: আব্দুল খালেক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ: মুহা: আব্দুল খালেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জুলাই—আগস্ট’২০২৪ ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীলায় জামায়াতের উদ্যোগে গণ মিছিল আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় হয়ে বড়বাজার সড়কের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হয়ে ১৫মিটি পর মিছিলটির শেষ প্রান্তের সাথে মিশে যায়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ এ মিছিলে অংশ নেয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক মিছিলটির নের্তৃত্ব দেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সভায় বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহ:অধ্যাপক ওমর ফারুখ, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, অধ্যাক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, প্রমুখ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজার হাজার শহীদের দেশ হচ্ছে এ বাংলাদেশ। বিগত ৫৩ বছরে কোন শাসকের পক্ষে বাংলাদেশে শান্তি উপহার দেয়া সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এদেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। এ ধরনের একটি মানবিক বাংলাদেশ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে জনগণ আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে।”
তিনি বলেন, “এদেশের মানুষ মনে করে জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই মানুষ জামায়াতে ইসলামীকে এত ভালোবাসে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ।”
এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবিরের সভাপতি আল মামুনের নের্তৃত্বে ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি র্যালি বের হয়। র্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd