সাতক্ষীরা আদালত প্রাঙ্গনে গড়ে উঠছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’। আদালত প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের জন্য একটি মনোরম পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে ইতোমধ্যে এর দৃশ্যমান কাজ শুরু হয়েছে। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল […]

পড়ুন :

দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক আবু সাঈদ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) বিদ্যুৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মো. আবু সাঈদ। আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। নবপরিষদে নির্বাচিত হওয়ার পর সাংবাদিক মো. আবু সাঈদ জানান, […]

পড়ুন :

কপোতাক্ষের তীর কেটে ইটভাটা: চরম ঝুঁকিতে বেড়িবাঁধ

নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষাব্যূহ হিসেবে কাজ করে পানি উন্নয়ন বোর্ডের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ। তবে খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার যে চিত্র সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এফএফ ব্রিকস নামের একটি ইটভাটা বেড়িবাঁধের একেবারে কোল ঘেঁষে নদের তীর ও চরের মাটি গভীর পুকুরের মতো করে […]

পড়ুন :

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের ফাইনালে আশাশুনি উপজেলা

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আশাশুনি উপজেলা দল। তারা শ্যামনগর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ৩০ আগস্ট রোববার মেঘা ফাইনালে তারা কালিগঞ্জ উপজেলা দলের মুখোমুখি হবে। রোববার (২৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ […]

পড়ুন :

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের ফাইনালে কালিগঞ্জ উপজেলা

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে সদর উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে কালিগঞ্জ উপজেলা দল। সদর উপজেলা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। শনিবার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে সদর উপজেলা একাদশ বনাম […]

পড়ুন :

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 সমাজ গঠনে হজ্জের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার সহস্রাধিক পুরুষ ও নারী হাজী অংশগ্রহণ করেন।হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে […]

পড়ুন :

সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা পৌরসভা। “সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ”—এই প্রতিপাদ্য ও ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগ বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড় ৯টায় সাতক্ষীরা প্রাণসায়ের খালের […]

পড়ুন :

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যদের পেশাগত দক্ষতা, কল্যাণ ও কর্মপরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধানসহ অন্যান্য বিষয় দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ […]

পড়ুন :

সাতক্ষীরায় দর্শকের উপচে পড়া আবেগে পর্দা উঠল জেলা প্রশাসক ফুটবল কাপ টুর্নামেন্টের

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  শ্রাবণের নিঝুম বিকেলেই একসময় মুখরিত থাকত বাংলার প্রান্তর। সবুজ দুর্বাঘাস দলিত করে ছুটত কিশোর-যুবকদের প্রাণবন্ত ফুটবল। কিন্তু কালের আবর্তে বদলে গেছে ছবিটা। দখল হয়ে যাওয়া খেলার মাঠ কিংবা ডিজিটাল পর্দার অনলাইন জুয়ার মোহে হারিয়ে যেতে বসেছে মাঠের সেই চিরায়ত উদ্দীপনা ও বিনোদনের সরস আবহ। খোলা মাঠ আর খেলোয়াড়ের এই খরার দিনেই […]

পড়ুন :

সাতক্ষীরায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ম বিল্ডিংয়ের নিচতলায় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য অ্যাডভোকেট জি.এম. ফিরোজ আহমেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় […]

পড়ুন :