
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) বিদ্যুৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মো. আবু সাঈদ।
আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
নবপরিষদে নির্বাচিত হওয়ার পর সাংবাদিক মো. আবু সাঈদ জানান, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি বিদ্যাপীঠটির সার্বিক অগ্রগতির জন্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, সাংবাদিক মো. আবু সাঈদ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় সুধীজন তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
