দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা রাজু

মোমিনুর রহমান: দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আসন্ন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, তরুণ রাজনীতিবিদ ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রাজীব হোসেন রাজু। এলাকার সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি তার সুনির্দিষ্ট লক্ষ্য তুলে […]

পড়ুন :

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে ভোগান্তিতে লাখো মানুষ

মোমিনুর রহমান : সাতক্ষীরা সুন্দরবন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের চলমান কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৬ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদাররা আরও এক বছর সময় বাড়িয়ে মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত উন্নীত করেছেন। ফলে এই জনপদের মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হলো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ উন্নয়ন […]

পড়ুন :

দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

মোমিনুর রহমান: দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসান মৃধা (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার বেলা ১০:৪৫ মিনিটের দিকে দেবহাটা থানাধীন দক্ষিণ কোমরপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই (নিঃ) মো. আল-আমিন, এএসআই (নিঃ) মো. সাগর আলী, এএসআই (নিঃ) […]

পড়ুন :

দেবহাটায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মোমিনুর রহমান: ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেবহাটায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোমরপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা […]

পড়ুন :

কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে পূর্ব কুলিয়া ও বালিয়াডাঙ্গা গ্রামকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন-এর আয়োজনে পূর্ব কুলিয়ায় এই ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, […]

পড়ুন :

দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোমিনুর রহমান: “ভোট দিতে দূরগ্রাম যাবো না, স্থায়ী কেন্দ্র চাই নিজগ্রাম”— এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে দেবহাটার রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন স্থানীয় এলাকাবাসী। বিদ্যালয়টিতে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপন না করা হলে আসন্ন নির্বাচনে ভোট বর্জনের কঠোর ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায়ের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় […]

পড়ুন :

শ্যামনগরে খোলপাটুয়া নদীতে কার্গো জাহাজে দুর্ঘটনা, মাস্টারের মৃত্যু

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার শ্যামনগরে খোলপাটুয়া নদীতে নোনা পানি বহনকারী কার্গো জাহাজের ধাক্কা ঠেকাতে গিয়ে দুর্ঘটনায় লুৎফার রহমান (৫৫) নামে এক জাহাজের মাস্টারের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে খোলপাটুয়া নদীসংলগ্ন চৌদ্দরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফার রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে। তিনি এমভি আশকাফুর নামের […]

পড়ুন :

কুলিয়ায় অপুষ্টিনাশে সুশীলনের অগ্রগতি শেয়ারিং ও উদযাপন অনুষ্ঠান

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে ‘অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে’ অগ্রগতি শেয়ারিং ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে পিএফ এ-০১ স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেনের […]

পড়ুন :

কুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:  দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আঞ্চলিক ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগষ্ট) সকাল ১০ ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, […]

পড়ুন :

দেবহাটায় পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৪ আগস্ট সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল ইসলাম, পিএসআই বিপ্লব মালাকার ও সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যার […]

পড়ুন :