1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কর্মহীন মানুষের মাঝে এমপি রবির পক্ষ থেকে খাবার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কর্মহীন মানুষের মাঝে এমপি রবির পক্ষ থেকে খাবার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরায় রিকসা-ভ্যান- চালক, ছিন্নমুল, ভিক্ষুক ও অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিনের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে শহরের নিউ মার্কেট মোড়, বাঁকাল ইসলামপুর ভূমিহীন পল্লী, ইটাগাছা বউ বাজার, শহরের কুখরালী আমতলা ও মুনজিতপুর এলাকায় এ রান্না করা খাবার পৌছে দেওয়া হয় এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় এমপি রবির পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করতে মানুষকে সচেতন করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে এবং তাদের পাশে দাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর যুবলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, কেন্দ্রীয় ছাত্রলীগ’র উপ-ধর্ম ুিবষয়ক সম্পাদক জামান শাহেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান, মো. নুর মনোয়ার ও ভূমিহীন নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd