1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পৃথিবীর যাবতীয় সম্পদের মালিক মহান আল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পৃথিবীর যাবতীয় সম্পদের মালিক মহান আল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৬২ সংবাদটি পড়া হয়েছে

কাজী মারুফ হোসেন
পৃথিবীর যাবতীয় সম্পদের মালিক মহান আল্লাহ। তিনি তাঁর প্রজ্ঞানুযায়ী যাকে ইচ্ছা সম্পদ দান করেন এবং যাকে ইচ্ছা তা থেকে বঞ্চিত করেন। আল্লাহ কোনো সম্পদের মুখাপেক্ষী নন; বরং তিনি সম্পদের গ্রষ্টা ও মালিক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী; কিন্তু আল্লাহ, তিনি অভাবমুক্ত, প্রশংসিত। ’ (সুরা ফাতির, আয়াত : ১৫)
উল্লিখিত আয়াতে আল্লাহর জন্য ‘গনি’ শব্দ ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় এমন ব্যক্তিকে গনি বলা হয় যে অন্যের মুখাপেক্ষী নয়। রূপকার্থে ধনীদের বোঝাতেও গনি শব্দ ব্যবহার করা হয়। কেননা সম্পদশালী হওয়ার কারণে সে অমুখাপেক্ষী হয়ে থাকে। তবে প্রকৃতার্থে পৃথিবীতে কোনো গনি (অভাবমুক্ত) প্রাণী বা বস্তু নেই। কেননা অস্তিত্বশীল প্রতিটি বস্তু বা প্রাণী অবশ্যই অন্যের মুখাপেক্ষী। অস্তিত্বশীল প্রতিটি বস্তুর অস্তিত্ব ও বিকাশ পুরোপুরি আল্লাহর অনুগ্রহের মুখাপেক্ষী।
আল্লাহ সম্পদের গ্রষ্টা ও মালিক। তাই তিনিই মানুষকে অভাবমুক্ত করেন এবং সম্পদে সমৃদ্ধ করেন। আল্লাহ বলেন, ‘যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছা করলে তাঁর নিজ করুণায় তোমাদের অভাবমুক্ত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ’ (সুরা তাওবা, আয়াত : ২৮)
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায় অতঃপর অভাবমুক্ত করলেন। ’ (সুরা দুহা, আয়াত : ৮)
ইসলামের দৃষ্টিতে সম্পদের মোহ নিন্দনীয়। কিন্তু অভাবমুক্ত জীবনের প্রত্যাশা নিন্দনীয় নয়; বরং তা প্রশংসনীয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি (পাপ ও ভিক্ষা থেকে) পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরমুখাপেক্ষিতা থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন। ’ (সহিহ বুখারি, হাদিস : ১৪২৭)
আল্লামা জাজ্জাজ (রহ.) বলেন, আল্লাহ ‘গনি’ বা অমুখাপেক্ষী। তিনি তাঁর ক্ষমতা, সম্মান ও রাজত্বের বদৌলতে সব সৃষ্টি থেকে অমুখাপেক্ষী। কিন্তু মানুষ আল্লাহর দয়া ও অনুগ্রহের মুখাপেক্ষী। যেমনটি আল্লাহ বলেছেন, ‘আল্লাহ অমুখাপেক্ষী এবং তোমরা মুখাপেক্ষী। ’ (সুরা মুহাম্মদ, আয়াত : ৩৮; তাফসিরু আসমায়িল হুসনা, পৃষ্ঠা ৬৩)
কোরআনের ব্যাখ্যাকাররা বলেন, আল্লাহ যেমন সব সৃষ্টি থেকে পরিপূর্ণ অমুখাপেক্ষী, তেমনি সৃষ্টিজগৎ আল্লাহর প্রতি পরিপূর্ণ মুখাপেক্ষী।

লেখক : কাজী মারুফ হোসেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সদর প্রতিনিধি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd