1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি : মমতার বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি : মমতার বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মার মন্তব্যের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে পশ্চিমবঙ্গের বিধান সভা। একই সাথে এখনও কেন নূপুর শর্মাকে গ্রেপ্তার করা হলো না প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এ নিন্দা প্রস্তাব পাস করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা প্রতিবাদ করতে থাকেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে সহিংসতা হওয়ায় আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এই নারীকে (নূপুর শর্মা) এখনও গ্রেপ্তার করা হলো না কীভাবে? আমি জানি তাকে গ্রেপ্তার করা হবে না। কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহ সময় চেয়েছেন তিনি। আজ তার পুলিশের সামনে হাজির হওয়ার কথা ছিল।
মহানবীকে (সা.) সম্পর্কে নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রাণনাশের হুমকির থাকায় কলকাতা পুলিশের সামনে হাজির হতে চার সপ্তাহের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন নূপুর শর্মা। রাজ্য বিধানসভায় ভাষণ দিতে গিয়ে মুখমন্ত্রী মমতা বলেন, বিজেপি উসকানি ও ঘৃণার রাজনীতি করে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বেকারত্বের মূল ইস্যুটির দিকে নজর দিচ্ছে না। বিজেপি অগ্নিপথের মাধ্যমে তাদের কর্মী তৈরির চেষ্টা করছে। আমরা সেনাদের স্যালুট জানাই। তারা প্রতিরক্ষায় কাজ করবে এবং তারা প্রশিক্ষণের সময় অস্ত্র ব্যবহারের কৌশল শিখবে। তারপর, চার বছর পরে, তারা বাদ পড়ে যাবে।বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, তারা ১৭ হাজার চাকরির কথা বলে। এটা কখন হবে? আমরাই অনেক কাজ দিতে পারি, আমাদের আপনার সামনে মাথা নত করতে হবে না। রাজ্য সরকার ওই নিন্দা প্রস্তাব পাস করলে বিজেপি নেতারা সেসময় বিধান সভা থেকে ওয়াকআউট করেন (বেরিয়ে যান)।
নূপুর শর্মা যখন ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র ছিলেন, তখন তিনি একটি টিভি বিতর্কে মহানবী মুহাম্মদ (সা.) সম্পর্কে একটি মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। কাতার, পাকিস্তান ও আফগানিস্তানসহ অনেক দেশ এই মন্তব্যের জন্য ভারতকে নিন্দা জানিয়েছে। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বক্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভের জন্ম দেয়। সূত্র : ইন্ডিয়া টুডে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd