1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাইকেলে চড়ে হজে যাচ্ছেন এক আফগান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাইকেলে চড়ে হজে যাচ্ছেন এক আফগান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিটি মুসলিমেরই জীবনে একবার হলেও পবিত্র হজ আদায়ের স্বপ্ন থাকে। আজকালকার এই আধুনিক যুগে বিদেশী যাত্রীদের জন্য হজের সফরে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো-উড়োজাহাজ। কিন্তু কিছু মানুষ থাকেন যারা হজের এ বরকতময় সফরকে স্মরণীয় করে রাখতে চান-এজন্য তারা নানারকম উপায় অবলম্বন করেন। ঠিক এমন-ই এক ব্যক্তি হলেন- নুর আহমাদ। আফগানিস্তানের এই নাগরিক সাইকেলে চড়ে নবীর দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়, নুর আহমাদের আগ্রহ দেখে আফগান সরকারের তরফ থেকে তাকে উড়োজাহাজের টিকিটের অফার করা হয়েছিল কিন্তু এ সময় তিনি যে জওয়াব দেন, তাতে সরকার দারুণভাবে বিস্মিত হয়।নুর আহমাদ বলেছিলেন, ‘আমি আমার মতো করে সফরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আল্লাহর বিধি-বিধান পালন করছি।’ তিনি জানান, ইরাক-ইরান পৌঁছে তিনি ভিসা নেয়ার পরিকল্পনা করছেন।
‘সাইকেলে চড়ে হজযাত্রা এটাই প্রথম’ বিষয়টি এমন নয়; বরং এর আগেও ২০১৬ সালে এক রুশ যুবক ও ২০১৯ সালে আরেক ব্রিটিশ নাগরিক দুই মাস সাইকেল চালিয়ে মহানবী সা:-এর দেশে হজের সফর করেছেন। সূত্র : জিও নিউজ

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd