1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রুবেলের বাসায় মেয়র আতিক, কবর সংরক্ষণ নিয়ে যা বললেন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

রুবেলের বাসায় মেয়র আতিক, কবর সংরক্ষণ নিয়ে যা বললেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মৃত্যুর পর মিরপুর স্টেডিয়ামে জানাজা শেষে রুবেলকে দাফন করা হয় বনানী কবরস্থানে। গত ২২ এপ্রিল রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা স্বামীর কবর জিয়ারত করতে এসে কবর স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে আকুল আবেদন জানান। মানবিক দিক বিবেচনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম রুবেলের কবর স্থায়ী করার সিদ্ধান্তের কথা জানান। এই সিদ্ধান্ত গ্রহণের সময় মেয়র আতিক ওমরা পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। দেশে ফিরে শুক্রবার (২৯ এপ্রিল) বেশ কিছু উপহার নিয়ে রুবেলের বাসায় ছুটে যান তিনি। এসময় সাংবাদিকদের তিনি বলেন, রুবেলের ছেলে রুশদান রুবেলের শূন্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো। অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকবো। সিটি করপোরেশন এই পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।
মেয়র আরো বলেন, রুবেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি খেলাধুলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু এবং গোল্ড মেডেল অর্জনসহ অনেক পুরস্কার অর্জন করেছেন। সর্বোপরি রুবেল একজন নম্র-ভদ্র ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি।
তিনি আরও বলেন, ওমরা পালনের সময় মক্কায় অবস্থানকালীন রুবেলের মৃত্যু সংবাদ পেয়েছি। পরিবারের চাওয়ায় বনানী কবরস্থানে রুবেলের মরদেহ দাফনের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি। রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তার স্ত্রীর আকুতি জানার সাথে সাথেই ব্যবস্থা নেওয়ারে নির্দেশনা দিয়েছি। আজ সরাসরি সাক্ষাৎ করে জানাতে এসেছি রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুত সব ব্যবস্থা নেওয়া হবে। ঈদের পর বোর্ড সভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে জানান মেয়র মো. আতিকুল ইসলাম।
এ সময় অশ্রুসিক্ত চোখে রুবেলপত্নী  রূপা বলেন, ‘মাননীয় মেয়রের কাছে আমি অসম্ভবরকমের কৃতজ্ঞ। রুবেল মারা যাওয়ার পর আসলে আমার একটাই চাওয়া ছিল। আমার আর কোনো চাওয়া নেই। রুবেলকে যেন আমরা দেখতে পারি। তার শরীরটা তো ঐখানেই আছে। আমরা পুরো পরিবার মেয়রের কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ জানাতে চাই।’ একইসাথে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চৈতি আরও বলেন, ‘মেয়র বলেছেন পারিবারিক অভিভাবক হিসেবে উনি থাকবেন সবসময়। আমরা হয়ত বিসিবিকেও পাশে পাব। আর কোনো চাওয়া নেই আসলে আমার। সবার কাছেই আমি কৃতজ্ঞ। গণমাধ্যম খবরটা মেয়রের কাছে পৌঁছে দিয়েছেন, নাহলে এটা হত না। আপনাদের কাছেও কৃতজ্ঞ।’
উল্লেখ্য, বনানী কবরস্থানে কাউকে দাফন করার ২ বছর পর সেখানে নতুন করে কাউকে দাফন করার রীতি রয়েছে। তবে আছে কবর স্থায়ী করার পদ্ধতি, সেক্ষেত্রে প্রায় কোটি টাকার মত খরচ হয়। রুবেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার পরিবারের স্বভাবতই সেই সাধ্য নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd