1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তরুণীকে অশ্লীল প্রস্তাব - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তরুণীকে অশ্লীল প্রস্তাব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক:  নগরকান্দা উপজেলা সদরে এক তরুণীকে অশ্লীল প্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলায় দুখু মোল্লা (৩২) নামের এক যুবককে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবকের বাড়ী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামে। তিনি গঞ্জর আলী মোল্লার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে দুখু মোল্লার দোকানের সামনে দিয়ে যাওয়া কয়েকটি মেয়েকে উদ্দেশ্য করে ইভটিজিং করতে থাকে। একপর্যায়ে তরুণীকে উদ্দেশ্য করে সে কু-প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে তরুণী পুলিশের কাছে অভিযোগ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে দুখুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে ইভটিজিংয়ের সত্যতা পাওয়ায় দুখু মোল্লাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সাজাপ্রাপ্ত দুখু মিয়াকে থানা পুলিশের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, স্থানীয়রা জানান, দুখু মোল্লা সবসময়ই মেয়েদের ইভটিজিং করতো। এ নিয়ে একাধিকবার তাকে নিষেধ করলেও সে কারো কথাই শুনতো না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd