1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেরোসিন বাতি ও কাঠকয়লার ইস্ত্রি মেশিনে ফিরছে শ্রীলঙ্কা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কেরোসিন বাতি ও কাঠকয়লার ইস্ত্রি মেশিনে ফিরছে শ্রীলঙ্কা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা চরম এক সংকটকাল অতিক্রম করছে। দেশটিতে এখন তীব্র জ্বালানী তেল ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক নেই। ক্রমবর্ধমান তীব্র অর্থনৈতিক সংকটের ফলে দেশটির সর্বত্র এখন শুধু হাহাকার। এসবের মধ্যে দেশটির জনগণকে ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে একপ্রকার বাধ্য হয়েই পুরনো আমলে ফিরছেন দেশটির সাধারণ মানুষ। এখন দেশটির নাগরিকরা কাপড় ইস্ত্রি করার জন্য পুরনো পদ্ধতিতে কাঠকয়লার আয়রন মেশিন ব্যবহার করছে। পাশাপাশি অন্ধকার দুর করতে ব্যবহার হচ্ছে কেরোসিনের বাতি। শ্রীলঙ্কার জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্যা আইল্যান্ড-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, জ্বালানী সংকটের কারণে দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম বেড়েছে। হ্যাটনের ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ৫০ বছর পর হঠাৎই বেড়ে গেছে কেরোসিনের বাতি ও কাঠকয়লার আয়রনের দাম।
একটি কাচের চিমনির দামে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ শ্রীলঙ্কান রুপী। আর কাঠকয়লার আয়রন মেশিন বিক্রি হচ্ছে ৯০০ রুপীতে। হারিকেনের চাহিদাও বেড়েছে। স্থানীয় বাজারে সরবরাহের অভাবে পণ্যটির সংকটও তৈরি হয়েছে। শ্রীলঙ্কার নাগরিকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি।
উল্লেখ্য, অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শ্রিমাল আবিরতেœ যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, কিছু বড় বড় প্রকল্প শ্রীলঙ্কার জন্য ‘শ্বেতহস্তীতে’ রূপান্তরিত হয়েছে। এর মধ্যে রয়েছে হাম্বানটোটা সমুদ্রবন্দর ও বিমানবন্দর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd