1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাজনার তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি, অতঃপর... - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বাজনার তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি, অতঃপর…

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: গান আর বাজনার তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরিকাঘাত করলেন যুবক। গত বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বনগাঙ্গা এলাকায় হোলি উদযাপনের সময় এ ঘটনা ঘটান ৩৮ বছর বয়সী ওই যুবক।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গানের বাজনার তালে তালে চার যুবক নাচছেন। এক যুবকের হাতে ছুরি। একপর্যায়ে সেই যুবক নিজের বুকেই ছুরিকাঘাত করেন। একে একে চারবার ছুরিকাঘাত করেন তিনি। এই যুবকের নাম গোপাল সোলাঙ্কি। এমন পরিস্থিতি দেখে সেখানে ছুটে যান এক নারী। তিনি দেখতে পান, গোপালের শরীর থেকে রক্ত ঝরছে। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল।
পরে তার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যান। কিন্তু যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, গোপাল সোলাঙ্কি তার বন্ধুদের সঙ্গে নাচছিলেন। তার হাতে একটি ছুরি ছিল। তিনি একটি স্টান্ট করার চেষ্টা করছিলেন। আর তখনই ঘটনাক্রমে নিজেকে ছুরিকাঘাত করেন। সূত্র : এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd