পাইকগাছায় গাছের ডাব খাওয়ার অপরাধে এক বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে নির্যাতন

জাতীয় ফিচার সাতক্ষীরা-জেলা সারাদেশ

কাজী সোহাগ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় একটি ডাব পেড়ে খাওয়ার অপরাধে গফুর গাজী( ৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুটিতে বেঁধে মারপিট ও মুখের দাড়ি ছিড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর জের ধরে দুপক্ষে মধ্যে মারামারি হয়েছে । যাতে উভয় পক্ষের ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মটবাটী গ্রামে। আহতরা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাইকগাছা থানায় বৃদ্ধ গফুর গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী বাদী হয়ে প্রতিপক্ষ ছবেদ মোড়লদের নামে থানায় অভিযোগ করেছেন।
। এবিষয়ে প্রতিপক্ষ ছবেদ গাজীর ছেলে আরিফুল ইসলাম বলেন, গফুর গাজী আমাদের গাছের ডাব চুরি করেছে। ডাব কেন পেড়েছে এ জিজ্ঞাসা করায় তিনি ক্ষিপ্ত হলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। যাতে আমার ভাই রানা গাজী (২৫) আহত হয়। তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রতক্যদর্শী গৃহবধূ মাহফুজা বেগম ও ছবিরন বিবিসহ অনেকেই জানান, বৃদ্ধা গফুর গাজীর সাথে যে ঘটনাটি ঘটানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, আমি ঘটনাস্থলে যেয়ে গফুর গাজীর বাঁধন খুলে দেই। তার সাথে খুব খারাপ আচারণ করা হয়েছে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ বলেব বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *