পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা

জাতীয় ফিচার সারাদেশ

কাজী সোহাগ পাইকগাছা: খুলনার পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
বোয়ালিয়া ব্রীজ রোডটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। বোয়ালীয়া মোড় থেকে ব্রীজ পর্যন্ত সড়কটি ২.৩ কিলোমিটার দুরুত্ব। সড়কটি ভেঙ্গেচুড়ে ও পিচ উঠে বিভিন্ন জায়গার বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ভাঙ্গাচুড়া, খানা-খন্দ ভরা সড়কটি সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তার উপর ভারী বৃষ্টিতে সড়কের ভাঙ্গা স্থান ভেঙ্গে আরো বড়ো হয়ে যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে। যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
পাইকগাছা সদর থেকে রাড়ুলী, দরগাহপুর ও সাতক্ষীরা জেলার সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে প্রতিদিন শত শত ভ্যান, মটরসাইকেল, বাইসাইকেল, হালকা ও ভারী যানবাহন চলাচল করে। এ সড়কের পাশে বিএডিসি বোয়ালিয়া বীজ উৎপাদন খামার অবস্থিত। এলাকাবাসী অতিদ্রুত গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব বলেন, সড়কটি পরিদর্শন করা হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *