প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালিগঞ্জ ফিচার সাতক্ষীরা-জেলা

৬ জুলাই ২০২৬ রোজ সোমবার, দৈনিক সাতনদী পত্রিকায় “মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মোঃ তাজিম শেখ। কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেষকুড় গ্রামের শেখ শোকর আলীর ছোট ছেলে মোঃ তাজিম শেখ এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মনগড়া ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। প্রতিবেদক অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে এবং ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমি ও আমার পরিবারের জীবন চলার জন্য যতটুকু অর্থ ও সম্পদ প্রয়োজন,সেটুকু সৎ পথে কষ্ট ও পরিশ্রম করে উপার্জন করেছি। প্রতিবেদকসহ উল্লেখিত পত্রিকার সম্পাদক যে সংবাদটি প্রকাশ করেছে, সেখানে যাহা আমাকে নিয়ে যা বলা হয়েছে সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। গত চার বছর যাবত মহেষকুড় গ্রামে আমি মুদি দোকানের ব্যবসা তত্ত্বাবধান করে আসছি । তাতে আমি খুবই সফল ও সুন্দরভাবে জীবন যাপন করছি । আর মোহনা ড্রিংকিং ওয়াটার পানির ফিল্টার ব্যবসাটি মোঃ মহসিন কবির, পিতা মোঃ আবু তাহের শেখ গ্রাম মহেশকুড় । তিনি কুষ্টিয়া প্রেজ এর কাজ সপরিবারসহ ওখানেই থাকেন । মোঃ মহসিন কবিরের অবর্তমানে আমি তাহার মোহনা ড্রিংকিং ওয়াটার পানির ফিল্টার ব্যবসাটি তত্বাবধান করি ।
এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশে আমার নিজের এবং পরিবারে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
প্রতিবাদকারী: মোঃ তাজিম শেখ, রতনপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *