1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ইউক্রেন সংকট : পিছু হটছে রাশিয়া! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ইউক্রেন সংকট : পিছু হটছে রাশিয়া!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী সমালোচনার মুখে এবার খানিকটা পিছু হটলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এরই মধ্যে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মিশন শেষ করে ইউক্রেন সীমান্ত থেকে বেশকিছু সেনা তাদের আগের জায়গায় ফিরতে শুরু করেছে। কেউ ট্রেন আর গাড়ি যোগে ফিরছে, কিছু সেনা আবার পায়ে হেঁটেই আগের গন্তব্যে ফিরছে। মস্কোর দাবি, সেনাদের প্রশিক্ষণের উদ্দেশে এই মহড়া চালানো হয়েছে। এখনো মহড়ায় কিছু অংশ চলছে বলেও জানিয়েছে মস্কো। আরেকদিকে একই এলাকায় চলমান রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ২০ ফ্রেব্রæয়ারি শেষ হবে। রাশিয়ার উদ্যোগে ইউক্রেন সীমান্তে এক লাখ ৩০ হাজার সেনা অবস্থান করছে। যার মধ্যে ৩০ হাজার বেলারুশিয়ান সেনাও আছে। রাশিয়ার দাবি, ১৫ ফেব্রুয়ারি দিনটি ইতিহাস হয়ে থাকলো। প্রমাণিত হয়েছে, পশ্চিমারা যুদ্ধের মিথ্যা প্রচারণা চালিয়েছিলো। আসলে তারা ব্যর্থ। কোনো বুলেট ক্ষয় করা ছাড়াই তারা পরাজিত হয়েছে। সম্প্রতি ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া, এমন খবর মার্কিন গণমাধ্যমে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিলো। সাথে মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে ইউক্রেন ছাড়ার আদেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও সৈন্য প্রত্যাহারের ঘোষণায় এখনো বিশ্বাস রাখতে পারছে না পশ্চিমা মার্কিন মিত্ররা। যুক্তরাজ্য দ্রুতই ইউক্রেন সীমান্ত থেকে সব রুশ সেনা প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে। এদিকে ইউক্রেন সংকট নিয়ে নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার সাথে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন-(ইইউ)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd