1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দিনে দিনে দেশের আবাদি জমি কমে যাচ্ছে, কৃষি উপকরনের দাম বৃদ্ধি পেয়েছে: জেলা প্রশাসক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দিনে দিনে দেশের আবাদি জমি কমে যাচ্ছে, কৃষি উপকরনের দাম বৃদ্ধি পেয়েছে: জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৫০ একর বোরো ধানের সমলয় চাষাবাদ এর বøক প্রদর্শনীর আওতায় সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের গোপীনাথপুর মাঠে যান্ত্রিক উপায়ে ধান রোপর কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সোমবার (৭ ফ্রেরুয়ারী) সকাল ১১টার দিকে কলারোয়া পৌরসভার সাতক্ষীরা-যশোর মেইন সড়ক সংলগ্ন গোপীনাথপুর মৌজার কৃষক গোলাম মর্তুজার ক্ষেতে ওই যান্ত্রিক উপায়ে ধান রোপন কাজের উদ্বোধন করা হয়। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জেলা কৃষি প্রকৌশলী হারুন-অর-রশিদ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম উপজেলা কৃষি সস্প্রারণ অফিসার ইমরান হোসেন, পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দিন, রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, সমির কুমার,কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, প্রেসক্লাবের সদস্য সরদার জিল্লুর, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাংবাদিক ফারুক রাজ, এসএম ফারুক হোসেন, রাজু রায়হানসহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় কৃষক কৃষাণী। এখানে উন্নত জাতের এসি লাইড ধানের চারা রোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন-দিনে দিনে দেশের আবাদি জমি কমে যাচ্ছে, কৃষি উপকরনের দাম বৃদ্ধি হয়েছে তাই অল্প খরচে অধিক ফলনশীল এই চারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রদর্শনী হিসাবে রোপন করা হলো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd