1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক কলারোয়ায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক কলারোয়ায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১৪৯ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধিঃ মুজিব শত বর্ষ ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দুস্থ প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বলিয়ানপুর গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০জন অসহায় হত দরিদ্রদের মাঝে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ইঞ্জিনিয়ার নাজিমুল হক, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, যুবউন্নয়ন কর্মকর্তা এছমত আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, আব্দুল মালেক, সাকারুদ্দীন মোল্লা, অজিয়ার রহমান। সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিলা ইয়াসমিন মেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-ফাউন্ডেশনের উপদেষ্টা গ্রাম ডাক্তার আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন-মাস্টার আমিরুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম কাদের শিমুল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন-সিমান্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান সুজন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd