1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে জলবায়ুর সুবিচারের দাবীতে জলবায়ু মেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে জলবায়ুর সুবিচারের দাবীতে জলবায়ু মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারনে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ একটি দেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এদেশে নানান জেলা জলবায়ু পরিবর্তনের কারনে নানাভাবে নানান দূর্যোগের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সাইক্লোন, লবনাক্ততা, বন্যা, জলাবদ্ধতা, বেঁড়িবাঁধ ভাঙন সহ নানান ভয়াবহ দূর্যোগের মধ্যে দিয়ে বেঁচে আছে। ফলে একদিকে হারাচ্ছে ভিটেমাটি, সম্পদ। মানুষ হচ্ছে উদ্বস্তু তারপরও স্থানীয় মানুষ এই সকল সমস্যা সমাধানে তৈরী করেছে নতুন নতুন কৌশল।
১৪ ডিসেম্বর সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা মাঠে বেসরকারী নারী উন্নয়ন সংগঠন বিন্দু নারী উন্নয়ন সংগঠন এবং একশান এইড বাংলাদেশের আয়োজনে জলবায়ু মেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, মেলা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী,সাহিত্যিক ও প্রবন্ধিক গাজী আজিজুর রহমান,উপজেলা সরোয়ারদী পার্ক কমিটির সদস্য সচিব এ্যডভকেট জাফরুল্লাহ ইব্রাহিম,উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্ছু,সভাপতি সাইফুল বারি সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন বিন্দু নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া সহ জলবায়ু কর্মীগন।
উক্ত মেলায় জলবায়ু পরিবর্তনে অভিযোজন, প্রসমন, জলবায়ুর সুবিচার নিয়ে প্রদর্শনী করা হয়। যেখানে যুবদের কাছে জলবায়ু পরিবর্তন কি তা ছবির মাধ্যমে তুলে ধরেন। এক শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগীতায় অংশগ্রহন করে। আরো প্রদর্শনীর মধ্যে ছিল লবণসহিষ্ণু চাষাবাদ পদ্ধতি,খরাসহিষ্ণু চাষাবাদ,প্লাসটিকের বিকল্প ব্যবহার, দূর্যোগ পূর্ব এবং পরে করণীয়,সংগঠনের কার্যক্রম এবং জলবায়ুর সুবিচার তুলে ধরে। মুলত মেলাটির মুল লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারনে সমস্যাগুলো তুলে ধরা এবং স্থানীয় অভিযোজন এবং প্রসমন তুলে ধরা। পাশাপাশি কিভাবে এটিকে আরো বেশি প্রসারিত করা যায় তা নিয়ে ভাবনার জায়গা তৈরী করা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd