1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কোনো রাজনৈতিক দল যদি লাইনের বাইরে যায় তাদের মাশুল দিতে হবে: উপদেষ্টা শারমিন এস মুরশীদ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কোনো রাজনৈতিক দল যদি লাইনের বাইরে যায় তাদের মাশুল দিতে হবে: উপদেষ্টা শারমিন এস মুরশীদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, ‘বর্তমান সময়ে নাগরিক সমাজের নজরদারি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। পাশাপাশি নতুন প্রজন্মও রাজনৈতিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো রাজনৈতিক দল যদি খুব বেশি লাইনের বাইরে চলে যায়, তার জন্য তাদের মাশুল দিতে হবে।’
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শারমিন এস মুরশীদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের পরিবেশ তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। আর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে কোনো সহিংসতা হলে তা সরকারের পক্ষ থেকে হবে না, বরং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল থেকেই এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’
তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের পরিবেশ যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ করে বড় ও শক্তিশালী দলগুলোর দায়িত্ব আরও বেশি।’
সভায় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd