1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২০২৬ সালে প্রাথমিকে ছুটি কমল যত দিন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

২০২৬ সালে প্রাথমিকে ছুটি কমল যত দিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: শিক্ষার্থীদের শেখার সময় বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় ১২ দিন কমিয়ে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। নতুন ছুটির তালিকায় পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপসচিব রওশন আরা পলির সই করা ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে রমজান শুরু হলেও ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।
২০২৫ শিক্ষাবর্ষে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিন ছুটি ছিল। কিন্তু ২০২৬ শিক্ষাবর্ষে এসব দিবসের ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও এক দিন কমিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে।
নতুন ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে—
• রোজা ও ঈদুল ফিতরসহ টানা ১৯ দিন,
• ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১২ দিন,
• দুর্গাপূজায় ৫ দিন,
• শীতকালীন অবকাশে ১০ দিন।
সব মিলিয়ে অন্যান্য সাধারণ ছুটিসহ ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ছুটি থাকবে ৬৪ দিন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করতে এবং বার্ষিক শিক্ষা ক্যালেন্ডার কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই ছুটির সংখ্যা কমানো হয়েছে। তবে রমজান মাসে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd