1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় ও হাজরাকাটি ব্লাড ব্যাংকের উদ্যোগে ওষুধ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তালা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় ও হাজরাকাটি ব্লাড ব্যাংকের উদ্যোগে ওষুধ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় তালা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় ও হাজরাকাটি ব্লাড ব্যাংকের উদ্যোগে খলিলগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ রোববার (১০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী, দিনমজুরসহ নানা শ্রেণী-পেশার মানুষ সকাল থেকেই এই সেবা নিতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
কর্মসূচিতে আগত প্রত্যেক অংশগ্রহণকারীর রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এতে মানুষ শুধু নিজের রক্তের গ্রুপ জানতে পেরেছে তা নয় , বরং ভবিষ্যতে জরুরি মুহূর্তে রক্তদানে আগ্রহ ও জাগরণ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর জানান। মানবিক দায়বদ্ধতা থেকে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, যারা সহজে ডাক্তার কিংবা চিকিৎসাসেবা পান না, তাদের কাছে এই ধরনের কার্যক্রম বাস্তবিক উপকার নিয়ে আসে। শুধু শহর নয় , গ্রাম পর্যায়ের মানুষও স্বাস্থ্য অধিকার ও সেবার আওতার মধ্যে আসুক এটিও মূল লক্ষ্য।
কর্মসূচির মাধ্যমে রক্তের গ্রুপ জানা মানুষ ভবিষ্যতে রক্তদানে এগিয়ে আসবে আয়োজকদের এমন প্রত্যাশাও রয়েছে। তারা জানান, সামনে বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের সেবা কার্যক্রম চালানো হবে, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও কাছে যায়, সহজ হয় এবং মানুষের মধ্যে মানবিকতার সংস্কৃতি আরও বিস্তার লাভ করে।
সময় রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ডা. মোঃ সাইদুর রহমান (চেম্বার অফ বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন), এসিস্ট্যান্ট সার্জন তালা সার্জিক্যাল ক্লিনিক, বিধান চন্দ্র রায়, পরিচালক তালা সার্জিক্যাল ক্লিনিক, ডাঃ অখিল, মশিউর রহমান,অর্জুন বিশ্বাস,আনোয়ার হোসেন, প্রিতম,প্রান্ত, নিরব, মুন্নি খাতুনসহ আরও অনেকে। ব্লাড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।জহর হাসান সাগর,শিহাব মোড়ল, সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রানা সরদার, সহ-সভাপতি হাবিবুল্লাহ মোড়ল,যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী, শাহরিয়ার মোড়ল, সাইফুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, আলী হাসান মুজাহিদ, হুসাইন মোড়ল, ইব্রাহিম সরদার, বোরহান সরদার, রাশেদ খান, তামিম বিশ্বাস প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd